ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রবল ঝড় ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১১:০৬:১৯
ভারতে প্রবল ঝড় ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু ভারতে প্রবল ঝড় ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্যের ভাদোহি, ফতেহপুর ও বুদাউনসহ পাঁচটি জেলা।

কর্মকর্তারা জানান, ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় একজন প্রাণ হারিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃষ্টি, বজ্রপাত ও বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ কাজ ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

ভাদোহিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য বলেন, বিভিন্ন এলাকা থেকে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় পুনরুদ্ধার ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ