ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নকলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৮:৩৫:৫৪
​নকলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ​নকলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমান ঘোষিত 'অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প'-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুনঃখননের অংশ হিসেবে দুটি স্থানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, নকলা, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ১৪৪ শেরপুর-২  জনাব ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী মিজ্ সেনওয়া চৌধুরী।
প্রথম খাল পুনঃখননের এলাকা ছিল পেকুয়া বিলের মোহনা হতে বিহারির পাড় উট ব্রিজ পর্যন্ত। দ্বিতীয় খাল পুনঃখননের এলাকা ছিল বুরুডুবি কামরুলের বাড়ির সামনে হতে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত। খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্ আরিফা সিদ্দিকা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহাম্মদ সাখাওয়াত হোসেন; জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স; উপজেলা নির্বাহী অফিসার, নকলা মোঃ জাহাঙ্গীর আলম; সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি; নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ; জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা; পিআইও, নকলা মোঃ আনোয়ার হোসেন শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ