নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৪ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাছুম বিল্লাহকে আহবায়ক ও অ্যাডভোকেট সামছুজ্জামান সোহেলকে সদস্য সচিব করা হয়।
তবে ১৫ দিন আগে (২৯ এপ্রিল) আরো একটি কমিটি এনসিপির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ২-৩ ঘণ্টা পরই ওই কমিটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়। তবে ওই কমিটি বিলুপ্ত বা স্থগিত করার কোন নোটিশ দেওয়া হয়নি। সেই কমিটিতে মাছুম বিল্লাহকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে এনসিপির ফেসবুক পেজে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জিএম জাকারিয়া, আনোয়ার হোসেন, মো. আলমগীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসাইন, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী টিটু, মোবারক হোসেন, ছফি উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন, মীর মোহাম্মদ শুভ, সাংগঠনিক সম্পাদক ইউছুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, রাসেদ হাসান, আবুল হাসনাত সুমন, সদস্য জাফর আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, সুমন হোসেন, আবু বকর, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, গাজী হুমায়ুন কবির, সুলতানা রাজিয়া, শারমিন আক্তার ও রিয়াজ উদ্দিন খান।
নতুন কমিটি প্রকাশ হওয়ায় পূর্বের কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, প্রকাশিত এ কমিটি অসাংগঠনিক। লক্ষ্মীপুরের যারা কেন্দ্রের দায়িত্বশীল তারা মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে কমিটি দিলে ভালো হতো। একটা নতুন সংগঠনে শুরুতেই সংকট তৈরি হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আরমান হোসাইন বলেন, প্রথম কমিটি ঘোষণা পর কয়েকজনকে নিয়ে মতবিরোধ হয়। পরে দুই ঘণ্টার মধ্যে ওই কমিটি স্থগিত করা হয়েছিল। এখন সকলের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি প্রকাশ করা হয়।