ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ২ হাজার ৮৫২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৩:২৭:২৯
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ২ হাজার ৮৫২ যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ২ হাজার ৮৫২
নিজস্ব প্রতিবেদক
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ‘যুদ্ধবিরতি সমঝোতা’ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বিমানবাহিনী।

এসব হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩৫০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইল দাবি করেছে, তাদের যুদ্ধবিমানগুলো লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ভবন, অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরাইল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহও তার পাল্টা জবাব দিচ্ছে।

উল্লেখ্য, গত ২ মার্চ লেবাননে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২ হাজার ৮৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধের কারণে লেবাননজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে ‘যুদ্ধবিরতি’ চললেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং উভয় পক্ষই সংঘাত অব্যাহত রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ