ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে দুই দিনব্যাপী ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ২৩:০০:০৯
ইবিতে দুই দিনব্যাপী ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল শুরু ইবিতে দুই দিনব্যাপী ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল শুরু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আইইউএসসি) আয়োজনে ইবিতে "আইইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬" শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান, আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইইউএসসির সভাপতি জুনাইদুল মোস্তফা। 

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন প্রজেক্ট ও বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা এবং এ আয়োজন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা, যোগাযোগ ও পরিবহনসহ সবক্ষেত্রে বিজ্ঞান মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি মানুষের জীবনের সার্বিক চলাচল কে সহজ করেছে। 

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১২ মে) পর্যন্ত চলবে দুই দিনব্যপী এ উৎসব।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ