ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ২২:৩৪:৫৯
​কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ​কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হলো। বোরবার রাত ৮টায় এ শিশুটি মৃত্যুবরণ করেন। 

সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির। মৃত শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।

জানা গেছে, রোববার (১০ মে) বিকাল ৪ টায় ক্যান্সারে আক্রান্ত শেফা হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেইদিন রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির জানান, মেয়েটি রোববার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর সাথে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ