ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জবাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১০:১৫:২৫
ইরানের জবাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প ইরানের জবাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া জবাব রোববার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান।

কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত ‘প্রতিনিধিদের’ পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কীভাবে বা কখন পুনরায় খুলে দেওয়া হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচিসহ আরো বিবদমান বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর আগে লড়াই বন্ধ করার বিষয়ে তেহরান এই জবাব দিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞাসহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ