ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নাইক্ষ‍্যংছড়িতে জেলার ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ২০:৫৫:২৪
​নাইক্ষ‍্যংছড়িতে জেলার ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ​নাইক্ষ‍্যংছড়িতে জেলার ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক

বিবাহিত এবং দুই সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় নাইক্ষ‍্যংছড়ি উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  (১০মে) বিকাল ৪.৩০ রেষ্টহাউস  সামনে থেকে নাইক্ষ‍‍্যংছড়ি উপজেলা একাংশ ছাত্রদলের সর্বত্র নেতাকর্মীদের উদ‍্যোগে ব্যানারে মিছিলটি বের করা হয়।

গণমিছিলটি বাসস্ট্যান্ড, প্রেসক্লাব,থানার মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইক্ষ‍্যংছড়ি বাজারস্থ বিএনপির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়, অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মো রাইহান সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক  মিজানুর রহমান মিজান  সভাপতিত্বে   মিজানুর রহমান মিজান 

সমাবেশে  অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে বান্দরবানে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।

এসময় বক্তারা অবিলম্বে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন সকলে।

প্রসঙ্গত, গত ২মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ফরহাদ হোসেন জিকু কে আহ্বায়ক এবং শহীদুল ইসলাম কে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। আর এই আহবায়ক কমিটি ঘোষনার পর থেকে পদবঞ্চিতরা জেলা ও উপজেলায়  নানা প্রতিবাদ কর্মসুচী পালন করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ