ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১২:১৫:০৩
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।


শান্তি প্রস্তাবের বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে কাতার এখন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কাতারের অংশীদারিত্বের প্রশংসা করেছেন।


এতে আরও বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যজুড়ে হুমকি মোকাবেলা ও স্থিতিশীলতা-নিরাপত্তা নিশ্চিতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ