ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১২:৩২:১০
​মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের যোগদান ​মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের যোগদান

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রিয়াজুল ইসলাম। শুক্রবার (০৮ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলা পুলিশে যোগদান করেন।

নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার গ্রহণ শেষে পুলিশ সুপার জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

জানা গেছে, মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মৌলভীবাজার জেলায় তাঁর যোগদানের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনসেবামুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ