ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১১:৪৭:২৪
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
পশ্চিম তীরে গত শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অভিযান ও ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বেথলেহেমের দক্ষিণে বেইত ফাজ্জার শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে তার নিজের জমিতে হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া বেথলেহেমের পশ্চিমে বাতির শহরে রেললাইনের কাছে হাঁটার সময় চার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে, রামাল্লার উত্তর-পূর্বে সিলতেদ শহরে বসতি স্থাপনকারীরা হামলা চালালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। হেব্রনের দক্ষিণে খিরবেত শুওয়েকা গ্রামে এক ফিলিস্তিনি ও তার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে বসতি স্থাপনকারীরা। তাদের মাথায় গুরুতর আঘাত লাগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখা হয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ