ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সেনা ও নৌপ্রধান নিয়োগ করল ভারত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১০:৪৮:৩৩
নতুন সেনা ও নৌপ্রধান নিয়োগ করল ভারত নতুন সেনা ও নৌপ্রধান নিয়োগ করল ভারত
নিজস্ব প্রতিবেদক
নতুন প্রতিরক্ষা প্রধান ও নৌবাহিনী প্রধান নিয়োগ দিয়েছে ভারত। ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। আর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বর্তমান প্রতিরক্ষা প্রধান অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান দায়িত্ব শেষ করবেন আগামী ৩০ মে। দায়িত্ব গ্রহণের দিন থেকেই সুব্রমণি ভারতের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। চিফ অব ডিফেন্স স্টাফ হওয়ার পর স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী- তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন সুব্রমণি।

বর্তমান নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে।

বারতের জাতীয় ডিফেন্স একাডেমিতে ছিলেন সুব্রমণি। সেখান থেকে ১৯৮৫ সালে যান গঢ়বাল রাইফেলসে। ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে কয়েক বছরের জন্য যোগ দিয়েছিলেন। দেশে ফেরার পর তাকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসাবে নিয়োগ করা হয়। এর পর ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন সুব্রমণি। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক সংঘাতপ্রবণ এলাকায় সংবেদনশীল পদের দায়িত্ব সামলেছেন। কাজ়াখাস্তানের ভারতীয় দূতাবাসেও ছিলেন একসময়। ২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার নিযুক্ত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ