ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​চরভদ্রাসনে গার্লস স্কুল সড়কে সপ্তাহজুড়ে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৭:২১:০২
​চরভদ্রাসনে  গার্লস স্কুল সড়কে সপ্তাহজুড়ে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ​চরভদ্রাসনে গার্লস স্কুল সড়কে সপ্তাহজুড়ে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সড়কের শাহজালাল ব্যাংকের সামনে থেকে চর ঝাউ কান্দা ইউনিয়ন অফিস পর্যন্ত সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সড়কটিতে পানি জমে থাকায় এটি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। উল্লেখ্য, ভুক্তভোগী সড়কটি ৩ নং সদর ইউনিয়নের আওতাভুক্ত।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে  পানি জমে রয়েছে। এতে করে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এলাকাবাসী জানান, “একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, কিন্তু এবার এক সপ্তাহ ধরে পানি নামছে না। এতে আমাদের চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে।”
আরেকজন ভুক্তভোগী বলেন, “এই সড়ক দিয়ে স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে। তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।”

এ বিষয়ে ২ নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা বলেন, “উক্ত সড়কটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এটি ৩ নং সদর ইউনিয়নের আওতায় পড়ে। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই এমন দুর্ভোগে পড়তে না হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ