ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর কতকাল অপেক্ষা করতে হবে:মোঃ ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১২:৩৬:১৬
আর কতকাল অপেক্ষা করতে হবে:মোঃ ওমর ফারুক আর কতকাল অপেক্ষা করতে হবে:মোঃ ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক
উচ্চ আদালতের রায় বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের এতো উদাসীনতা কেন?

শিক্ষকদের বিশেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে কর্মরত শিক্ষকদের প্রতি অবিচার এবং তাদের নানাবিধ ভোগান্তি এবং হয়রানি আর কতকাল চলতে থাকবে?!

চাকরি শুরু থেকে শেষ হতে চলা এই বিভাগের শিক্ষকদের আইনগত এবং ন্যায় সঙ্গত অধিকার কি আদৌ প্রতিষ্ঠিত হবে?! নাকি এভাবেই তাঁদেরকে বঞ্চিত রেখেই বিদায় নিতে হবে?!

উচ্চ আদালতের রায়ের পরও বছরের পর বছর কার্যকর করা হচ্ছে না! 

কিন্তু কেন?

নিয়োগ বিধিতে সহকারী শিক্ষক হিসেবে সাত বছর পর পদোন্নতির বিধান এবং পদোন্নতির জন্য পর্যাপ্ত শূন্য পদ থাকলেও পনেরো, ষোল, সতেরো বছরের অধিক সময় ধরে একই পদে আর কতকাল চাকরি করতে হবে?!

একটা নিয়োগ বিধির প্রয়োজনীয় সংশোধনের জন্য আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে?! আর কতবার এই মিটিং স্থগিত হতে থাকবে?!

একটি ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তাদের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কেন একটি  ক্যারিয়ার পাথ বা সুনির্দিষ্ট পদসোপান থাকবে না/তৈরি করা হবে না?!

বাংলাদেশের সকল মন্ত্রণালয়,দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বকেয়া টাইমস্কেল ,সিলেকশন গ্রেড পেলেও শুধুমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে কেন দেওয়া হচ্ছে না?!

শিক্ষার সব স্তরে আলাদা আলাদা অধিদপ্তর গঠন করা হলেও এতো বিশাল মাধ্যমিকের ক্ষেত্রে কেন একটি "পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর" গঠন করা হবে না?!

মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই - মৃত্যুর আগে কি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে কর্মরত শিক্ষক সমাজ রাষ্ট্র কর্তৃক তাঁদের আইনগত প্রাপ্য অধিকারগুলি ভোগ করতে পারবে?!

মাননীয় আইনমন্ত্রী এবং মহামান্য বিচার বিভাগের কাছেও বিনয়ের সাথে জানতে চাই - কার কাছে আমরা ন্যায় বিচারের আশা করবো?

ইতোমধ্যে আমাদের শতশত সহকর্মী তাঁদের  আইনগত অধিকার বঞ্চিত হয়ে কবরে চলে গেছেন! আমাদেরও কি সেই একইভাবে চলে যেতে হবে?!

ন্যায্য অধিকার না পাওয়ার বঞ্চনা, ডিপার্টমেন্টের অবহেলা, কর্তৃপক্ষের অবজ্ঞা আর একবুক বেদনা এবং চরম হতাশা নিয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক কুল কি এভাবেই বিদায় নিতে থাকবেন?!

সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিকদের কাছে এই প্রশ্ন গুলির উত্তর জানতে চাই 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ