ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১০:৪৮:৪২
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে দেশটি কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত রয়েছে। তবে এক্ষেত্রে ইরানি জাতির অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধীকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।

 
তার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করে বলেন, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলাকে ‘ইরানের পিঠে ছুরি মারা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
 

এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে।

এতে বলা হয়, সম্ভাব্য চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হবে। পাশাপাশি উভয় পক্ষই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ