ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ২০:০৫:২৪
অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 
শুক্রবার তিনি রাজধানীতে সারজিস আলমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

সাক্ষাতে ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার আরোগ্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ