ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৭:৩২:৩৭
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, আজকে বিরোধী দল নানা ধরেন কথা বলেন, হুমকি ধামকি দেন। জনগণকে নিয়ে নাকি তারা রাস্তায় নামবে। বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি আর জনগণের নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।'

শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

টুকু বলেন, 'বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। যিনি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণে মওকুফ করেছেন এবং ইমাম মসজিদের বেতনের ভাতা নিশ্চিত করেছেন।'

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইতিহাস আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ