ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:৫৫:৫৯
​মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ​মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী

মোঃ শাহীন হাওলাদার 
 মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি 


পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে।

শুক্রবার ( ১ মে)  সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

বর্ণাঢ্য এ র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. রাসেল মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী প্রমুখ। 

এছাড়াও উপজেলা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ বর্ণাঢ্য এ র‍্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ