ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:৪৩:২২
নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।



শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

 

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ