ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:০২:০৮
হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার
‎ ‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জে সাইবার প্রতারণা ও হারানো সম্পদ উদ্ধারে অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। ‎ ‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ভুক্তভোগীদের হাতে এসব অর্থ ও মোবাইল তুলে দেন। ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল, আর কিছু অর্থ ভুলবশত অন্য হিসাবে স্থানান্তরিত হয়েছিল। ‎ ‎জেলা পুলিশের তথ্যমতে, মোট ২৯ জন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে উদ্ধার করা ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা সাতজন ভুক্তভোগীর মধ্যে এবং ২৩টি মোবাইল ফোন ২২ জন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎পুলিশ কর্মকর্তারা জানান, সাইবার প্রতারণা রোধে নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে অনলাইন লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ