ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ববি'র শিক্ষকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ভিসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ২২:৩৬:২৪
​ববি'র শিক্ষকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ভিসি ​ববি'র শিক্ষকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ভিসি



রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে চলমান শিক্ষকদের অসহযোগ আন্দোলনের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.তৌফিক আলম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপাচার্যের কার্যলয়ে চলমান অসহযোগ আন্দোলনের বিষয়ে  ভিসি,  শিক্ষক ও বিভাগীয় কমিশনার মধ্যে এক ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়ে শিক্ষকদের পদোন্নতিসহ অনান্য দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দেওয়ার পর আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে আলোচনা সাপেক্ষে সিন্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.তৌফিক আলম জানিয়েছেন, আগামী রবিবার থেকে ক্লাশ ও পরীক্ষা চালু হওয়ার বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা চলমান রয়েছে।


উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের পদোন্নতির দাবিতে গত নয়দিন ধরে শিক্ষকরা বিভিন্ন আন্দোলন করে আসছেন। এরমধ্যে কমপ্লিট শাটডাউনের পর অসহযোগ আন্দোলনের হুমকি দেন শিক্ষকরা। তাদের (শিক্ষক) আন্দোলনের কারণে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম। ক্লাস নেই, পরীক্ষা নেই ক্যাম্পাস স্থবির। এ অবস্থায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, উপাচার্য নানা অজুহাতে ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে রেখে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলেছেন। পদোন্নতির দাবিতে ১০ এপ্রিল একটি বোর্ড গঠনের জন্য উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দেন শিক্ষকরা। এতেও সাড়া না মিললে ১৯ এপ্রিল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন। 

এরপর তিনি অনশন ভাঙলেও নতুন করে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এ কর্মসূচি অনুসারে প্রথমে তারা কর্মবিরতি পালন করেন। এরপর পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক সংকট ও পদোন্নতির দাবিতে কমপ্লিট শাটডাউনে আটকে গেছে একাধিক বিভাগের নির্ধারিত পরীক্ষা। ফলে মারাত্মক সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ