ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ২১:১৬:০৭
কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত
 
 
 
কাউখালী প্রতিনিধি:
 
পিরোজপুরে কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সুফলভোগী সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিআরডিবি হলরুমে সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে।

 
সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোমা সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা প্রকল্প অফিসার সুজল কুমার পোদ্দার।
 
প্রশিক্ষণে পল্লী উন্নয়ন দলের ৪০ জন নারী সুফলভোগী সদস্য অংশগ্রহণ করেন। তাদেরকে ছাগল পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
 
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ