ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৩:৪৬:৪৮
পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া শর্টগানের ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত ৯টায় আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

 
 

বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন র‌্যাব-১১’র লে. কমান্ডার মো. নাঈম উল হক।

 

তিনি জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে সন্দেহজনক একটি লাল রংয়ের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মুখ খুললে ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ