ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১৩:১৭:৪৯
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এ মানববন্ধন করে নাগরিক অধিকার আদায় কমিটি।

 


মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা স্থানীয় প্রশাসন অবজ্ঞা করছে। এনিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। এমনকি সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনেও সড়কমন্ত্রীর নিকট টোল আদায় বন্ধের দাবি জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ