ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-৩০ ১০:২২:২০
৪২ জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ৪২ জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী ৪২টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে কার্যকর নৌ অবরোধের প্রশংসাও করেছেন তিনি।

 
এক বিবৃতিতে কুপার বলেন, ‘এই মুহূর্তে ৬৯ মিলিয়ন ব্যারেল তেলসহ ৪১টি ট্যাংকার রয়েছে, যা ইরানি শাসকগোষ্ঠী বিক্রি করতে পারছে না। এর আনুমানিক মূল্য ৬০০ কোটি ডলারেরও বেশি।’


কুপার আরো বলেন, ‘মার্কিন বাহিনী নৌঅবরোধ পুরোপুরি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থায় তেল ও গ্যাস ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজসহ শত শত জাহাজের প্রায় ২০ হাজার নাবিক হরমুজ পারস্য উপসাগরে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালি পার হতে পারছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ