ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ২৩:০১:৪৭
গৌরীপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে গৌরীপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে| সোমবার (২৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লায়|

এ ঘটনায় ভুক্তভোগী রাকিব হাসান মো. এখলাছ (৪১) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত করে গৌরীপুর থানায় ঘটনার রাতেই একটি অভিযোগ দায়ের করেন|
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫২) এবং তার ছেলে রাতুল ইসলাম শান্ত (২২)|


অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী সাইফুল ইসলামের সঙ্গে বাদী রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল| বিবাদীপক্ষ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন| ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞ আদালত বাদী রাকিব হাসানের পক্ষে রায় দেয়| আদালতের রায় অমান্য করে সাইফুল ইসলাম গং পুণরায় দখলে নেওয়ার পায়তারা করে আসছিল| এরই একপর্যায়ে সাইফুল ইসলাম বাদীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে| দাবিকৃত চাঁদা না দেওয়ায় এবং পূর্ব শত্রুতার জেরে ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় বাদীর বসতবাড়ির পূর্ব দিকের সীমানা প্রাচীর ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে|

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, বাড়ির সীমানা প্রাচীর ভাঙার বিষয়টি স্বীকার করে তিনি বলেন সীমার ভিতরে আমার জায়গা আছে| আমাকে উক্ত জায়গার টাকা দেওয়ার কথা থাকলেও এক বছর ফেরিয়ে গেলেও অদ্যাবধি আমাকে টাকা দেয়নি| আর চাঁদাবাজির বিষয়টিতে বলেন আমার সাথে রাকিবের দেখা সাক্ষাত নেই, আমি তাহলে চাঁদা কিভাবে দাবী করবো|

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, সীমানা প্রাচীর ভাঙার একটি লিখিত অভিযোগ পেয়েছি| তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ