ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ২০:২০:৫১
​চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ​চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজি ও মারধরের মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তার চাচাতো ভাই মো. রাকিব সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক। আসামি আবুল বাশার সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মো. নেছাহার সিকদারের ছেলে এবং মো. রাকিব সিকদার একই গ্রামের আমির আলি সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী সুমন খন্দকার সোহেলের কাছে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ৯ অক্টোবর সুমন খন্দকার, তার ভাই বাহারুল খন্দকার ও আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় আহত সুমন খন্দকার সোহেল বাদী হয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত কর্মকর্তা এসআই করুন বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন।


এরই ধারাবাহিকতায় বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ