ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কামারখন্দে ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৮:৪৬:২০
কামারখন্দে ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার কামারখন্দে ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কামারখন্দে ১৮ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ডাকাতির পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আলমাস হোসেন (৩৫) কে পাইকোশা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার নামে মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

ছিনতাই দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ইমরান হোসেন (২৫) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জামতৈল দক্ষিণ পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলী বলেন, বর্তমানে রেলওয়ে স্টেশন এলাকায় চুরি ও ছিনতাই একদম শূন্য অবস্থানে আনা হয়েছে। গত ২ মাসে ১৫ জন ডাকাত গ্রেপ্তার করে আমরা আদালতে প্রেরণ করেছি। বুধবার দুপুরে গ্রেপ্তার করা দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ