ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের, যা বলল বিরোধীদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ১৭:১৯:০৯
সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের, যা বলল বিরোধীদল সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের, যা বলল বিরোধীদল
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। সরকারি দলের পক্ষে আইনমন্ত্রী আসাদুজ্জামান বুধবার জাতীয় সংসদে এই প্রস্তাব দিয়ে বলেন, সরকারি দলের পক্ষে তারা ১২ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এতে বিএনপির ১২ জনসহ স্বতন্ত্রসহ অন্যান্য দলের ৫ জন রয়েছে। তারা প্রত্যাশা করছে বিরোধীদল এই কমিটির জন্য ৫ জন সদস্যের নাম প্রস্তাব করবে। বিরোধীদল নাম প্রস্তাব করলে বৃহস্পতিবার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের মাধ্যমে জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই মুহূর্তে নাম দিতে অপাগরতা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে সরকার ও তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রস্তাবটি তারা নিলেন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন। পরে আইনমন্ত্রী বিরোধী দলকে স্বাগত জানিয়ে কমিটি গঠনের জন্য আগামী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করবেন বলে সংসদকে জানান।

বুধবার মধ্যাহ্নের বিরতির পর সংসদের বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ফ্লোর দেন।

এসময় চিফ হুইপ দাঁড়িয়ে নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে বলেন, আইনমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দেওয়ার আগে একটি বিষয় নিয়ে কথা বলবেন। এজন্য তাকে আলাদা করে দুইমিনিট সময় দেবেন।

পরে ডেপুটি স্পিকার আইনমন্ত্রীকে ফ্লোর দিলে তিনি বলেন, বাংলাদেশ আজকে সংবিধানের চর্চা চলে চায়ের দোকান পর্যন্ত। বিশেষ কমিটি করার বিষয়ে ১২ জনের নামের তালিকা ঠিক করেছি। যে সাংবিধানিক চর্চা হলে সেই চর্চা আমরা এখানেও করতে চাই। সেই চর্চার অংশ হিসেবে ইতোমধ্যে আমি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে, আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই। যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। রুল ২২৬ অনুসারে। সেই কমিটির বিষয়ে আমরা ১২ জনের তালিকা ঠিক করেছি। যেখানে বিএনপি আছে, গণঅধিকার পরিষদ আছে গণসংহতি আছে, বাংলাদেশ জাতীয় পার্টি আছে এবং স্বতন্ত্র সংসদ সদস্যদেরও রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ