কাউখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
কাউখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
কাউখালী প্রতিনিধি
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সোমবার (২৭ এপ্রিল) পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার তিনটি প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, প্রধান সহকারী আসিফ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে ডিম, কলা, খেজুর, মিষ্টি, দুধ ও পেয়ারা বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকার জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্য অত্যন্ত জরুরি। পুষ্টি সপ্তাহের মাধ্যমে আমরা তাদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি।
এ সময় উপস্থিত শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থীরা পুষ্টি সম্পর্কে সচেতন হবে এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স