দিনাজপুরে র্যাবের অভিযানে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খন্ডাংশ জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার
দিনাজপুরে র্যাবের অভিযানে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খন্ডাংশ জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে র্যাবের অভিযানে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খন্ডাংশ জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারী, মাদকসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৪/২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন জয়পুরহাট পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত ০১ নং আসামি হিটলু বাবু (৪১), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন এর ০১ তলা পাকা পূর্বমুখী বসতবাড়ি থেকে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের ০১ টি খন্ডাংশ জব্দসহ আসামি ০১। মোঃ হিটলু বাবু (৪১), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, সাং- পাঁচুরচক ফকির পাড়া, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট এবং ০২। মোঃ আনোয়ার হোসেন (৫৯), পিতা- মৃত আজিজার রহমান, এ/পি সাং- দেওয়ানপাড়া, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, স্থায়ী সাং- গণকপাড়া, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ ও আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স