ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৩:৫৯:১৫
মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ সদর রাজার ছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। এতে পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হোসেন আহমদ (৩০)। আহত রকিব উল্লাহ (১৩) টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে, আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের করা হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ