ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৩:১৫:২৫
মহেশপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা মহেশপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহপশপুর আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মহেশপুর আদালতের সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন এবং সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম খাঁনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবেদন কারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এ সেবার প্রতি মানুষের আস্থা ও প্রহণযোগ্যতার প্রতিফলন। সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ