ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১৩:০৭:০৪
দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
দেশে জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্টাবার্ষিকী ও পদক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 
তিনি বলেন, বর্তমান কালচারে জঙ্গির শব্দ নাই। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। তবে এখন এসব নাই।


কবে নাগাদ মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার হবে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও কোস্টগার্ড এর মহাপরিচালক মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ