ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​জামালপুরে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১২:৫৩:১৩
​জামালপুরে  কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ ৩ জন নিহত ​জামালপুরে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ ৩ জন নিহত

মোঃ রাকিব হাসান জামালপুর। 

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতঘরের উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয়রা জানান, সোমবার ভোর রাত ৩ টার দিকে  জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়।

ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য—মা ও তার দুই মেয়ে। হঠাৎ গাছ ভেঙে পড়লে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয় এবং তারা চাপা পড়ে যান।

মেলান্দহ থানার উপপরিদর্শক ত্রিদীপ বীর জানান, কালবৈশাখী ঝড়ে রাতেই গাছ চাপায় তাদের মৃত্যু হলেও ভোরে এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে। 

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ