ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৮ ১১:১২:৫৩
ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও ময়মনসিংহে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (সকাল ৯টা) থেকে মঙ্গলবার (সকাল ৯টা) পর্যন্ত সময়ে নতুন করে ৩২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন শিশু। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মোট ৭৪ জন শিশু চিকিৎসাধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৯২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ