ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৯:৩৩:১০
মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাও মহিলা মাদ্রাসা মাঠে মাদক-বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

মরণ-ব্যাধি মাদক কেনাবেচা ও মাদক সেবন প্রতিরোধে সোমবার বিকাল পাঁচটায় মতলব পৌরসভা মাদক-বিরোধী কমিটি এ সমাবেশের আয়োজন করে ।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি‌) হাফিজুর রহমান মানিক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাহ হোসেন মৃধা,পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক কাউন্সিলর শাহজাহান মল্লিক প্রমুখ। সঞ্চালনা করেন যুব দল নেতা শাহিন ভূঁইয়া।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ