বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মহানগর যুবদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|
সোমবার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়|
মানববন্ধন শেষে ওসির প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়| কমিশনার ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ আল মামুন|
মানববন্ধনে যুবদল, ছাত্রদল ও ¯ে^চ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন| তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহী জেলা মোটর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে| ওই ঘটনার জেরে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার (১৯ ন¤^র ওয়ার্ড দক্ষিণের) যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ|
বক্তারা দাবি করেন, টার্মিনাল এলাকায় সংঘর্ষের প্রকৃত আসামি বাসচালক মিজানুর রহমান মিজান| তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করা হয়েছে|
তাদের ভাষ্য, নিজাম আলীকে গ্রেফতারের পর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি-সহ নেতাকর্মীরা থানায় গিয়ে ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, নিজাম আলী টার্মিনাল মামলার আসামি| পরে মামলার বাদী মোঃ আবুল কাশেম টুলু থানায় উপস্থিত হয়ে নিজাম আলী মামলার আসামি নন এবং তাকে ভুলবশত গ্রেফতার করা হয়েছে বলে জানান| এরপরও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়| পরে তাকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়|
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বোয়ালিয়া থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, হামলা-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নানা ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি|
বক্তারা দ্রুত বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন|
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলামের বক্তব্য জানা যায়নি|
অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আল মামুন বলেন, পুলিশ কমিশনার স্যার ছুটিতে আছেন| তিনি অফিসে যোগদানের পর বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স