ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৬:৩৮:০৭
সাংবাদিকের মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন সাংবাদিকের মুক্তি ও ওসির অপসারণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
শৈলকুপায় সাংবাদিক আশরাফুল ইসলামকে অন্যায়ভা‌বে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে ঝিনাইদ‌হে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকা‌লে শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষুব্ধ সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমা‌বে‌শে বক্তারা আশরাফুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার অপসারণ দাবি জানান।

সমা‌বে‌শে বক্তরা অভিযোগ করেন, নিহত ব্যক্তির আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। যা নজিরবিহীন ঘটনা। তারা দ্রুত এই ঘটনার সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া ভুক্তভোগীর স্ত্রী শান্তা খাতুন সমা‌বে‌শে তার স্বামীর মুক্তি ও সংশ্লিষ্ট ওসির অপসারণ দাবি ক‌রেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল এক গ্রাম্য সংঘর্ষে মোহন শেখ না‌মের এক বিএন‌পি কর্মী নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় পরবর্তীকালে বাংলা এডিশ‌নের ঝিনাইদহ প্র‌তি‌নি‌ধি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার দেখায় শৈলকূপা থানা পু‌লিশ।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ