ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১৬:০৭:১৪
​ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব ​ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ম্যাথক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান শিহাব। 

রবিবার (১৯ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো: মিজানুর রহমান, অধ্যাপক ড. মো: সজীব আলী, অধ্যাপক ড. মো: আনিছুর রহমান এবং সহকারী অধ্যাপক মোছা: শামীমা নাসরিনের আলমের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- 
সহ-সভাপতি মো. মোবাশ্বের রহমান আবু রিয়াদ, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাকিব, কোষাধ্যক্ষ মো. লতিফুর রহমান মারুফ, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম, আয়োজন সম্পাদক মো. নুর ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. রাইসুল ইসলাম অন্তর, আইটি সম্পাদক মো. অমিত হাসান অভিক।

সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, “আমি চেষ্টা করব ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা গণিতকে সহজভাবে শিখতে পারবে এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে একটি শক্তিশালী ও সক্রিয় ম্যাথ ক্লাব গড়ে তুলতে চাই।”

নবনির্বাচিত সভাপতি মেহেদি হাসান বলেন, “এই ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আমি আমার যথাসাধ্য কাজ করব। আমরা গণিতকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে চাই। সবার সহযোগিতায় নতুন আইডিয়া, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ