ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১২:৪৩:০৭
ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম নামে জনৈক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌর সদরের কোর্টপাড় সংলগ্ন মাতৃকুঞ্জ ফ্লাট বাসা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু ইসলাম পৌরসভার কোর্টপাড়ের এ্যাডভোকেট ইকরাম আলী ফকিরের ফ্লাট বাসায় পরিবার পরিজনের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষা অফিসার রাজু ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলায়। ভাঙ্গায় স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কোর্টপাড়ের মাতৃকুঞ্জ ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি গোপালগঞ্জ সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্ত্রী হ্যাপী আক্তার ভাঙ্গা পৌর এলাকার আতাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা।

শনিবার সকালে পারিবারিক কলহের পর শিক্ষিকা হ্যাপী আক্তার তার মা, সন্তান ও স্বামীকে বাসায় রেখে বিদ্যালয়ে চলে যান। সরকারি ছুটি থাকায় রাজু ইসলাম নিজের শয়ন কক্ষে একা ছিলেন। দুপুর তিনটার দিকে তাদের শিশু কন্যা রুমে প্রবেশ করে। এ সময় ফ্যানের হুকের সাথে বাবাকে ঝুলতে দেখে শিশু কন্যা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আত্মীয়স্বজনরা ছুটে আসেন এবং ফ্যানের সঙ্গে শেখ রাজু ইসলামকে ঝুলে থাকতে দেখেন। ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন স্বজনেরা। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিব জানান, নিহতর পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ