ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পৌর বিএনপির উঠান বৈঠক ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১২:১৯:০৬
ভালুকায় পৌর বিএনপির উঠান বৈঠক ও মতবিনিময় সভা ভালুকায় পৌর বিএনপির উঠান বৈঠক ও মতবিনিময় সভা

 

ভালুকা প্রতিনিধিঃ-


ময়মনসিংহের ভালুকায় পৌর মহিলা দলের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় পৌর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন সুলতানা চায়নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।


বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান সহ অন্যান্যরা। এছাড়াও পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 এসময় শত শত নারীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ