ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১১:৫৬:৪৬
প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩ প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল রোববার ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালিয়েছে।

এ হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

রোববারের এই হামলা সাম্প্রতিক মাসগুলোতে চালানো একই ধরনের বহু অভিযানের ধারাবাহিকতার অংশ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহতের সংখ্যা অন্তত ১৮৫তে পৌঁছেছে বলে এএফপির হিসাবে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, হামলার শিকার নৌযানটি ‘সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত’ হচ্ছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে এটি পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল।

ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বর থেকে যে জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ করেনি। এ কারণে এই অভিযানগুলোর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল না।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম রোববার এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে যে, এই অভিযানে কোনো মার্কিন সামরিক সদস্য আহত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ