ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৭ ১১:১৭:৪৩
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মহাসড়কের কাজের ধীরগতি এবং কাভার্ড ভ্যান বিকল হয়ে দীর্ঘ আট কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে ।

সোমবার সকালে চট্টগ্রামমুখী লেনে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের কারণে মহাসড়কে গাড়ির সারি আরো দীর্ঘ হচ্ছে ।

ক্যান্টনমেন্ট এলাকায় যানজটে আটকে পড়া কয়েকজন যাত্রী জানান, ক্যান্টনমেন্ট এলাকায় এক ঘণ্টা যাবৎ বাসে বসে আছি । গাড়ি সামনের দিকে যাচ্ছে না। প্রথমে আটকে ছিলাম নিমসার এলাকায়, এখন আটকে আছি ক্যান্টনমেন্ট এলাকায় ।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন আমার দেশকে বলেন, ‘সোমবার সকালে কুমিল্লার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে কাভার্ড ভ্যান বিকল হয়ে যায় এবং ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক মেরামতের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে । আমরা ইলিয়টগঞ্জ থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি সরানোর চেষ্টা করছি ।’

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ