ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৯:৪৫:৪৪
মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত
নিজস্ব প্রতিবেদক
মালির বিভিন্ন সামরিক স্থাপনায় সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

শনিবার আলকায়েদা-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের যৌথ হামলার একদিন পর এই তথ্য সামনে আসে। রাজধানী বামাকোর কাছাকাছি কাটিতে অবস্থিত সেনানিবাসে তার বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

২০২০ ও ২০২১ সালে ধারাবাহিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন কামারা। তিনি সামরিক নেতৃত্বের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও ছিল।

আলজাজিরার প্রতিবেদক নিকোলাস হক বলেন, ‘তিনি শাসক সামরিক নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যু মালির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা।’

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা কাটিতে অবস্থিত কামারার বাসভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। কাটির এই সামরিক শহরটি রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এবং দেশটির সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত।

এই এলাকাতেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আসসিমি গোইতার বাসভবনও রয়েছে। তবে হামলার সময় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

হামলার দায় নিয়েছে আল-কায়েদা-ঘনিষ্ঠ জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ)।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ