ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৯:৩০:৪৯
আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে তার মায়েরও মৃত্যু হয়েছে। মা-ছেলের এমন পরপর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আলতাফ উদ্দিন শাহীন ছিলেন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রায়খলা গ্রামের মৃত মনির উদ্দিনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর প্রায় চার ঘণ্টা পর, রোববার ভোর ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন দীর্ঘদিন বাড়ির বাইরে গাজীপুরে অবস্থান করতেন। তবে সুযোগ পেলেই তিনি মাকে দেখতে বাড়িতে আসতেন। মা-ছেলের মধ্যে গভীর স্নেহের সম্পর্ক ছিল। স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সহশ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, “ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ