ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৭:২৩:১০
রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায়  র‍্যাব-১৩ এর অভিযানে  ৯৬ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক



রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায়  র‍্যাব-১৩ এর অভিযানে  ৯৬ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে  অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৪/২০২৬ তারিখ রাত ১২.৪৫ ঘটিকায় রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড়স্থ ক্যাফে হাউজ রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ফেয়ারডিল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মর্জিনা বেগম (৩৫), পিতা-আজিজুল হক, মাতা-আছিয়া বেগম, ২। আকলিমা বেগম (৫৫), পিতা-কুদ্দুস আলী, মাতা-আকিমা নেছা এবং ৩। আতিয়ার রহমান, পিতা-সুরুজ আলী, মাতা- আকলিমা খাতুন সর্ব সাং- উত্তর জাওরানী, থানা-হাতিবান্ধা , জেলা- লালমনিরহাট‘গণকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত তাজহাট থানা,আরপিএমপি,রংপুরে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ