ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৬:৫৮:১৫
বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান ছাত্রী বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান ছাত্রী
 
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলায় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন বমি করে অজ্ঞান হয়ে পড়েছে এক ছাত্রী। রোববার সকাল ১১টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেট ভবনে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ক্লাস চলাকালীন হঠাৎ বমি করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং মাটিতে পড়ে গিয়ে আঘাত পায়। পরে শ্রেণি শিক্ষক শাকিলা আক্তারসহ সহপাঠীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী মজুমদার জানান, ওই সময় ৫ম শ্রেণির সমাজ বিষয়ের পাঠদান চলছিল। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ শিক্ষার্থীটি বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তার মাথায় পানি দিয়ে বিশ্রামের ব্যবস্থা করে। কিছুক্ষণ পর শিক্ষকদের তত্ত্বাবধানে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শ্রেণি পাঠদান চলা অবস্থায় একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাপদাহের কারণে শিক্ষার্থীদের সুস্থতা বিবেচনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এক ঘণ্টা পরপর পানি পান করানো নিশ্চিত করতে শিক্ষা অফিসারকে বলা হয়েছে।

 
 

 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ