ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ১৩:১০:০৬
মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই আর নেই মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই আর নেই
নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
 
রঘু রাই ছিলেন ভারতের ফটোসাংবাদিকতার পথিকৃৎ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন প্রথম সারির। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের বিখ্যাত পত্রিকা ‘দ্য স্টেটসম্যান’-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

যুদ্ধের সময় তিনি ভারতের আশ্রয়শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়।

মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের দৃশ্য ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ