ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্সে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্র আন্দোলন ফেনী সরকারি কলেজ শাখার হেল্পডেস্ক স্থাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৬ ০০:৫১:৪৫
অনার্সে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্র আন্দোলন ফেনী সরকারি কলেজ শাখার হেল্পডেস্ক স্থাপন অনার্সে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্র আন্দোলন ফেনী সরকারি কলেজ শাখার হেল্পডেস্ক স্থাপন


জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি:

আজ ২৫ এপ্রিল ২৬ (শনিবার) সকালে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে কলেজ গেটে একটি হেল্পডেস্ক স্থাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী সরকারি কলেজ শাখা।

সংগঠনের ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই হেল্পডেস্কে প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীর জন্য প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে বিশুদ্ধ খাবার পানি, চকোলেট, বিস্কুট, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে যেসব শিক্ষার্থী ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে বিপাকে পড়েন, তাদের মালামাল নিরাপদে আমানত হিসেবে হেফাজতে রাখার সুব্যবস্থাও নিশ্চিত করা হয়।

এই মানবিক উদ্যোগ ফেনী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা লাভ করে। পরীক্ষার্থীরা এ ধরনের সহায়তামূলক কার্যক্রমের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে নিবেদিত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ